আয়তনমাত্রিক পরিমাপক কি?

যে যন্ত্রের সাহায্যে তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় তাকে আয়তনমাত্রিক পরিমাপক বলে।

রাসায়নিক দ্রব্য সংরক্ষণ কি?

ঝুঁকিপূর্ণ ও বিপদজনক রাসায়নিক দ্রব্যগুলো নিরাপদে ও গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করাকে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ বলে।

ল্যাবরেটরির নিরাপদ সামগ্রী কি কি?

ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রীগুলো হলো- অগ্নিনির্বাপক বস্তু, ধোঁয়া বহিষ্কার প্রকোষ্ঠ, জ্বালানি সরবরাহের চাবি, নিরাপদ পানির ট্যাপ, রাসায়নিক বর্জ্য ও ভাঙা কাচ সংরক্ষণের পাত্র, ঝাঁটা, বা আবর্জনা রাখার ঝু…

নিরাপদ পরিত্যাগ কি?

পরিবেশের নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো পরীক্ষণ সম্পূর্ণ হওয়ার পর অব্যবহৃত রাসায়নিক দ্রব্যাদি নিরাপদে পরীক্ষা স্থান থেকে অপসারণ করাকে নিরাপদ পরিত্যাগ বলে।

প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ কি?

যেসব পদার্থ বায়ুর কোনো উপাদান (জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বনডাই-অক্সাইড) দ্বারা আক্রান্ত হয় না বলে দীর্ঘদিন যাবত যাদের দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন ঘটে না তাদের প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন-…

বায়ু শূন্যকরণ কি?

পাত্র  থেকে বায়ু বের করার ব্যবস্থাকে বায়ু শূন্যকরণ বলে।

Disposable হ্যান্ড গ্লাভস কি?

যে সমস্ত হ্যান্ড গ্লাভস ব্যাকটেরিয়া বা অণুজীব দ্বারা পঁচনযোগ্য এবং পরিবেশ বান্ধব তাকে Disposable হ্যান্ড গ্লাভস বলে।

মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি কি?

রসায়নের ল্যাবরেটরিতে গবেষণার জন্য প্রচলিত যে স্কেলে ভর হিসেবে 0.5 - 1 g পর্যন্ত এবং আয়তন হিসেবে 10 mL স্যাম্পল নিয়ে নিরীক্ষণ করা সম্ভব হয় তাকে ম্যাক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি বলে।