রমজানের কবিতা

রমজান
মোঃ গোলাম মোস্তফা টুটু্ল
৭/৬/১৬ ( ১ম রমজান) 
_______________ সিরাজগঞ্জ 


বছর ঘুরে আবার এলো 
পবিত্র সেই রোজা 
পাপ পূণ্যের হিসেব করে 
চলবো সঠিক সোজা।
. 
আয়রে যুবক আয়রে নবীন 
সব ভেধাভেদ ভুলে 
রাখবো রোজা খুশি মনে 
পড়বো কুরআন দুলে।
. 
শপথ নিলাম আজকে সবাই 
রাখবো সকল রোজা 
মিথ্যে কথা বলবো না আর 
কমবে পাপের বোঝা।
Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment