ত্রিভুজ (Triangle)

তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ।

রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে।

যেকোনো দুইটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়।

ত্রিভুজের যেকোনো দুইটি বাহু শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন করে।

ত্রিভুজ


ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ রয়েছে।

বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যথাঃ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ।

কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। যথাঃ সূক্ষকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ ও সমকোণী ত্রিভুজ।

ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে। 

ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment