রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয় কেন?

রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেন। সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে গ্রহগুলোকে যেভাবে পরিভ্রমণ করে ঠিক একইভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে তীব্র বেগে পরিভ্রমণ করে থাকে।

একটি পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ বল কাজ করে তাকে কেন্দ্রমুখী বল বলে এবং কক্ষপথে ঘূর্ণায়নের কারণে ইলেকট্রন যে বলে বাহিরের দিকে ছিটকে পড়তে চায় তাকে কেন্দ্রবিমুখী বল বলে।

ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন এই কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান হয়। রাদারফোর্ডের এই পরমাণু মডেলের পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলকে সৌর মডেলও বলা হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment