কথনের অংশগ্রাহী বলতে কি বোঝানো হয়?

কথনের অংশগ্রাহী বলতে কি বোঝানো হয়?

অংশগ্রাহী চার ধরনের হতে পারে - 

(ক) বক্তা বা প্রেষক,

(খ) সম্ভাষক,

(গ) শ্রোতা বা প্রেষিত এবং

(ঘ) সম্ভাষিত।

চার রকমের অংশগ্রাহীর মধ্যে (ক) ও (খ) এবং (গ) ও (ঘ) এক নয়। ক্ষেত্রবিশেষে (ক) এবং / অথবা, (খ) এবং (গ) এবং / অথবা (ঘ) এক হতে পারে। 

কোনো সংজ্ঞাপক ঘটনার দুই পক্ষ বর্তমান থাকতেই হবে, তিন পক্ষ কখনো সখনো, চারপক্ষ (ক, খ, গ এবং ঘ) কদাপি নয়। 

যেমন টেলিভিশনের বিজ্ঞাপনে প্রেষক হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান - বার্তারূপ যেখানে তৈরি হচ্ছে, সম্ভাষক হলো এক বা একাধিক মডেল। (পুং/স্ত্রী) যে বা যারা কোনো দ্রব্যের গুণাগুণ বলছে এবং দর্শকেরা হল প্রেষিতা / সম্ভাভিত / শ্রোতা। আবার ঘরোয়া পরিবেশে মা যখন বড়ো ভাইকে পাশের বাড়ি থেকে ছোটো বোনকে ডেকে আনতে বলছে। সেখানে মা প্রেষক বড়ো ভাই সম্ভাষক এবং ছোটো বোন শ্রোতা।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment