নিষ্ক্রিয় শোষণ কাকে বলে?

নিষ্ক্রিয় শোষণ কাকে বলে?

উদ্ভিদের খনিজ লবণ শোষণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় বলে অনেক বিজ্ঞানী ধারণা পোষণ করেছেন। মাটির দ্রবণ এবং মূলরোমের কোষের দ্রবণের ঘনত্বের অসমতাকে কাজে লাগিয়ে ব্যাপন প্রক্রিয়ায় খনিজ লবণ উদ্ভিদ কোষে প্রবেশ করে। দ্রবণ দুটির ঘনত্ব যতক্ষণ পর্যন্ত সমান না হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে। এ শোষণ প্রক্রিয়ায় কোন বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না বলে একে নিষ্ক্রিয় শোষণ বলা হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment