একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নতির ওপর। দক্ষ ব্যবস্থাপনা প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জাতীয় উৎপাদন এবং আয় বৃদ্ধিতে সহায়তা করে। যখন কোনো দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তখন দেশের রপ্তানি বাড়ে এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে নতুন নতুন শিল্পকারখানা গড়ে ওঠে, যা দারিদ্র্য বিমোচন ও মাথাপিছু আয় বৃদ্ধিতে অবদান রাখে। মূলত একটি দেশের উন্নয়নশীলতা সেই দেশের ব্যবস্থাপকীয় দক্ষতার ওপর বহুলাংশে নির্ভরশীল।
Post a Comment
Post a Comment