দুর্ঘটনা কি class 5

দুর্ঘটনা কি class 5

হঠাৎ ঘটে যাওয়া কোনো অপ্রত্যাশিত ঘটনা, যা আমাদের শরীর বা সম্পদের ক্ষতি করে, তাকেই দুর্ঘটনা বলা হয়। আমরা বাড়িতে, বিদ্যালয়ে বা রাস্তায় যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারি। আমাদের চারপাশে সচরাচর যেসব দুর্ঘটনা ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পড়ে যাওয়া, কেটে যাওয়া, আগুন লাগা, পুড়ে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং বিষক্রিয়া হওয়া।

এছাড়াও বর্তমানে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডোবা আমাদের দেশে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ দুর্ঘটনাই আমাদের অসাবধানতার কারণে ঘটে থাকে। তবে আমরা যদি সচেতন থাকি এবং সঠিক নিয়ম মেনে চলি, তবে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। 

যেমন—রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, আগুনের কাজ শেষে সতর্ক থাকা এবং বৈদ্যুতিক সুইচ ভেজা হাতে না ধরা। দুর্ঘটনা পরবর্তী সময়ে আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করা এবং বড় ধরনের বিপদে বড়দের সাহায্য নেওয়া উচিত।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment