দুর্যোগ কাকে বলে class 5
প্রকৃতিতে যখন এমন কোনো অস্বাভাবিক বা মারাত্মক পরিবর্তন ঘটে, যা মানুষের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে, তখন তাকে দুর্যোগ বলে।
দুর্যোগ সাধারণত দুই ধরণের হয়ে থাকে—প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ। হঠাৎ ঘটে যাওয়া এসব ঘটনার ওপর মানুষের কোনো হাত থাকে না বা এগুলো মোকাবিলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
যেমন: বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও খরা। এসব দুর্যোগের ফলে জনজীবন বিপর্যস্ত হয়, ঘরবাড়ি ধ্বংস হয় এবং গবাদিপশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। মূলত পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে সৃষ্ট বড় ধরনের বিপদই হলো দুর্যোগ।
Post a Comment
Post a Comment