ইসলামী শরিয়তের পরিভাষায় যে সব ইবাদত বা আমল মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজে নিয়মিত আদায় করেছেন এবং উম্মতকেও তা পালন করার জন্য তাগিদ দিয়েছেন, কিন্তু তা ফরয বা ওয়াজিবের মতো বাধ্যতামূলক নয়, সেগুলোকে সুন্নতে মুয়াক্কাদা বলা হয়।
ইসলামী বিধিবিধানে এর গুরুত্ব অপরিসীম; কোনো শরী'য়তসম্মত কারণ বা ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে সুন্নতে মুয়াক্কাদা পরিত্যাগ করা গুনাহের কাজ এবং নিয়মিত তা বর্জন করলে ফাসেক বা গুনাহগার হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা থাকে। যেমন— পাঁচ ওয়াক্ত সালাতের ফরয নামাজের পূর্বের ও পরের নির্ধারিত সুন্নত নামাজসমূহ (যেমন ফজরের ফরযের পূর্বের দুই রাকাত বা জোহরের ফরযের পূর্বের চার রাকাত) এবং রমজান মাসে খতম তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদার অন্তর্ভুক্ত।
Post a Comment
Post a Comment