পলিমার কাকে বলে?

অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু (মনোমার) রাসায়নিকভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খলযুক্ত বৃহদাকার বা উচ্চ আণবিক ভরবিশিষ্ট অণু গঠন করে, তাকে পলিমার বলে।

'পলিমার' (Polymer) শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে: 'পলি' (Poly) অর্থ বহু এবং 'মেরোস' (Meros) অর্থ অংশ বা একক। অর্থাৎ পলিমার হলো বহু অংশের সমন্বয়ে গঠিত একটি বিশাল অণু। যে ক্ষুদ্র একক বা অণুগুলো মিলে পলিমার তৈরি করে, তাদের মনোমার (Monomer) বলা হয়। আর যে প্রক্রিয়ায় মনোমারগুলো যুক্ত হয়ে পলিমার গঠন করে, তাকে পলিমারকরণ (Polymerization) বিক্রিয়া বলে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment