সামাজিক দায়িত্ব পালনে ব্যবস্থাপনার ভূমিকা কী?

একটি প্রতিষ্ঠান সমাজেরই অংশ এবং সমাজের প্রতি তার কিছু দায়বদ্ধতা থাকে। ব্যবস্থাপনা নিশ্চিত করে যে প্রতিষ্ঠানটি যেন কেবল মুনাফাই না করে, বরং পরিবেশ ও সমাজের উন্নয়ন করে। ভালো মানের পণ্য উৎপাদন, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, পরিবেশ দূষণ রোধ এবং সমাজকল্যাণমূলক কাজে অংশ নেওয়া ব্যবস্থাপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সামাজিক দায়বদ্ধতা পালন করলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং দীর্ঘমেয়াদে জনগণের আস্থা অর্জিত হয়। আধুনিক ব্যবস্থাপনা ব্যবস্থায় ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ বা CSR একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment