উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধিতে ব্যবস্থাপনা কীভাবে সাহায্য করে?

বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নতুন নতুন আইডিয়া বা উদ্ভাবনের কোনো বিকল্প নেই। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে কর্মীরা তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়। গবেষণাগার স্থাপন, কর্মীদের উদ্ভাবনী চিন্তাকে পুরস্কৃত করা এবং নতুন পদ্ধতি গ্রহণ করার মানসিকতা ব্যবস্থাপনার মাধ্যমেই গড়ে ওঠে। আধুনিক ব্যবস্থাপনা কেবল গতানুগতিক কাজ পরিচালনা করে না, বরং পরিবর্তনের অগ্রদূত হিসেবে নতুন পণ্যের ডিজাইন বা সেবা প্রদানের নতুন মাধ্যম খুঁজে বের করে। এই উদ্ভাবনী শক্তিই একটি প্রতিষ্ঠানকে বাজারে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment