একটি বড় প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ এবং উপ-বিভাগ থাকে (যেমন: উৎপাদন, বিপণন, অর্থ)। এই সবকটি বিভাগের উদ্দেশ্য এক হলেও তাদের কাজের ধরন ভিন্ন। ব্যবস্থাপনা এই বিভিন্ন বিভাগের কাজের মধ্যে যোগসূত্র বা সমন্বয় স্থাপন করে। সমন্বয়হীনতার ফলে এক বিভাগের কাজ অন্য বিভাগের কাজে বাধা সৃষ্টি করতে পারে। যেমন, উৎপাদন বিভাগ অনেক পণ্য তৈরি করল কিন্তু বিপণন বিভাগ তা বিক্রি করতে পারল না—এক্ষেত্রে সম্পদের ক্ষতি হবে। ব্যবস্থাপনা নিশ্চিত করে যে প্রতিটি বিভাগ একটি ছন্দে কাজ করছে, যাতে সামগ্রিক লক্ষ্য সহজেই অর্জিত হয়।
Post a Comment
Post a Comment