ব্যয় হ্রাসে ব্যবস্থাপনা কীভাবে কাজ করে?

যেকোনো ব্যবসার সাফল্যের অন্যতম শর্ত হলো উৎপাদন বা পরিচালনার খরচ কমিয়ে আনা। ব্যবস্থাপনা পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং বাজেট প্রণয়নের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত খরচ চিহ্নিত করে এবং তা দূর করার পদক্ষেপ নেয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে সম্পদের অপচয় ও সময়ের অপচয় রোধ করা সম্ভব হয়। ব্যবস্থাপনার মাধ্যমেই প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগে ব্যয়ের ভারসাম্য রক্ষা করা হয়। যখন কার্যে অপচয় হ্রাস পায় এবং সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়, তখন স্বাভাবিকভাবেই পণ্য বা সেবার উৎপাদন ব্যয় কমে আসে, যা বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment