একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে ব্যবস্থাপনার গুরুত্ব কী?

শৃঙ্খলা হলো যেকোনো সংগঠনের মেরুদণ্ড। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে নিয়মকানুন এবং নীতি নির্ধারণ করে দেয়। এতে করে প্রত্যেকে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। আদেশ ও নির্দেশের ঐক্য বজায় রাখার মাধ্যমে দ্বান্দ্বিক পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। যখন কর্মীরা জানে তাদের কাছে কী প্রত্যাশা করা হচ্ছে এবং তাদের কাজের পরিধি কতটুকু, তখন তারা শৃঙ্খলার সাথে কাজ করতে পারে। সুশৃঙ্খল পরিবেশ কাজের গতি বাড়ায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে। অব্যবস্থাপনার ফলে সৃষ্ট বিশৃঙ্খলা যেকোনো বড় প্রতিষ্ঠানকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts

Post a Comment