একটি প্রতিষ্ঠানে সীমিত সম্পদ যেমন—মানুষ, অর্থ, কাঁচামাল এবং যন্ত্রপাতি থাকে। এই সম্পদগুলোর অপচয় রোধ করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই ব্যবস্থাপনার মূল কাজ। একে 'অপ্টিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস' বলা হয়। ব্যবস্থাপনা নিশ্চিত করে যে প্রতিটি সম্পদ তার সক্ষমতা অনুযায়ী ব্যবহৃত হচ্ছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে কাঁচামালের অপচয় কমানো যায় এবং দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে কাজের গতি বাড়ানো যায়। যখন সম্পদগুলোর সঠিক সমন্বয় ঘটে, তখন উৎপাদন খরচ কমে এবং প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায়। সঠিক ব্যবস্থাপনা ছাড়া সম্পদ থাকলেও তার ফলপ্রসূ ব্যবহার সম্ভব হয় না।
Post a Comment
Post a Comment