আধা পরিবর্তনশীল ব্যয় (Semi-variable cost) বলতে এমন এক ধরণের ব্যয়কে বোঝায় যা সম্পূর্ণ স্থিরও নয়, আবার সম্পূর্ণ পরিবর্তনশীলও নয়, বরং উভয় ব্যয়ের একটি সংমিশ্রণ বা মিশ্র রূপ। ব্যবসায়িক পরিভাষায় একে মিশ্র ব্যয় (Mixed cost) বলা হয়ে থাকে। এ জাতীয় ব্যয়ের একটি নির্দিষ্ট অংশ উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ শূন্য হলেও অপরিবর্তিত বা স্থির থাকে, কিন্তু উৎপাদন বা কার্যকলাপে বৃদ্ধি ঘটলে একটি নির্দিষ্ট সীমার পর এই ব্যয়ও ধাপে ধাপে বা আনুপাতিক হারে বাড়তে শুরু করে। যেমন—কারখানার টেলিফোন বিল বা বিদ্যুৎ বিলের কথাই ধরা যাক; এখানে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ন্যূনতম বা স্থায়ী চার্জ বা ‘ডিমান্ড চার্জ’ (স্থির অংশ) দিতেই হয়, কিন্তু আপনি যত বেশি ইউনিট বিদ্যুৎ বা কল ব্যবহার করবেন, বিলের পরিমাণও (পরিবর্তনশীল অংশ) সেই অনুপাতে তত বাড়তে থাকবে।
Post a Comment
Post a Comment